ধরা পড়ল গুগুল-জরিমানা ২৭০ কোটি ডলার

গোপন বোঝাপড়ায় ঠকানো হচ্ছিল ক্রেতাকে

বিশ্বের অন্যতম বৃহৎ ইন্টারনেট কোম্পানি গুগলকে ক্ষমতার অপব্যবহারের দায়ে ২৭০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপিয়ান কমিশন। এ ধরণের অভিযোগে ইতিপূর্বে কোন কোম্পানিকে এত বিশাল অংকের জরিমানা করা হয় নি। গুগলের বিরুদ্ধে অভিযোগ, ইন্টারনেটে অনুসন্ধানের ক্ষেত্রে  অর্থাৎ 'সার্চ ইঞ্জিন' হিসেবে কিছু কৌশল অবলম্বন করছিল। যা আসলে দুর্নীতি। বেশ বড় মাপের দুর্নীতি।

লোকে যখন ইন্টারনেটে কোন জিনিস কিনতে যায়, গুগুল তখন 'গুগল শপিং' নামের একটি সার্ভিসের মাধ্যমে তাদের নিজেদের পছন্দমতো তৈরি করা, একটি তালিকা সবার আগে ক্রেতার সামনে তুলে ধরে। কৌশলে এটা করে যাচ্ছিল গুগল? এই ভাবে নিজেদের পছন্দের (কীসের বিনিময়ে?) পণ্যকে বাড়তি সুবিধে পাইয়ে দিচ্ছিল গুগুল। আর এই কাজে তারা ব্যবহার করছিল গুগল শপিং নামে একটি সেবা। আপনি ইন্টারনেটে যে কোন পণ্য খুঁজতে গেলেই গুগুলের ঠিক করে দেওয়া বিভিন্ন জিনিসের ছবি, দাম, কোন দোকানে তা পাওয়া যায়, ক্রেতারা কোনটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন এসব আপনার সামনে তুলে ধরে গুগল শপিং। এতে লাভবান হচ্ছিল গুগুলের সঙ্গে গোপনে বোঝাপড়া করেছে যে পন্য প্রস্তুতকারকরা, তারা। তাই এই বিপুল অংকের জরিমানা।

Developed by DXDasia