অ্যালকোহলেই বাঁচে গোল্ড ফিশ

অক্সিজেনের অভাবে ভরসা অ্যালকোহলই

বরফে ঢাকা হ্রদের জলে কোনও  কোনও  গোল্ডফিশের শরীরে অ্যালকোহলের মাত্রা এতটাই বেশি থাকে যে রক্তে সেই মাত্রার জন্য পুলিশ কোনও মানুষকে মদ খেয়ে গাড়ি চালানোর দায়ে আটকাতে পারে। মানুষ সহ অধিকাংশ প্রাণী যেখানে অক্সিজেন ছাড়া কয়েক মিনিটের মধ্যে মারা যায়, সেখানে উত্তর ইউরোপের বরফ ঢাকা জলাভূমিতে গোল্ডফিশ মাসের পর মাস বেঁচে থাকে।

অক্সিজেনের অভাবে শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়। সেটি যদি শরীর থেকে কোনও প্রাণী বের না করতে পারে, তাহলে কয়েক মিনিটের মধ্যে সে মারা যাবে।কিন্তু গোল্ডফিশ এবং একই জাতের দু-একটি মাছ এই ল্যাকটিক অ্যাসিড অ্যালকোহলে রূপান্তরিত করে তা বেঁচে থাকার শক্তি হিসাবে ব্যবহার করতে পারে। শুধু অক্সিজেনের অভাব হলেই তাদের শরীরে সেই ব্যতিক্রমী ক্ষমতা তৈরি হয়।

লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ড মাইকেল বেরেনব্রিঙ্ক বলেন, বরফের আস্তরনে যখন পুকুরের জলের সঙ্গে বাতাসের সংস্পর্শ বন্ধ হয়ে যায়, সেসময় গোল্ডফিশ জলের সমস্ত অক্সিজেন শুষে নেয় এবং তা দিয়ে অ্যালকোহল তৈরি করে।বরফ যত বেশি সময় থাকবে, গোল্ডফিশের শরীরে তত বেশি অ্যালকোহল তৈরি হবে। সেটি সেই প্রতিকুল পরিবেশে তার বেঁচে থাকার জ্বালানি হিসাবে কাজ করে।

Developed by DXDasia