পুলিশের গুলিতে মৃত্যু জিএনএলএফ সমর্থকের, উত্তপ্ত সোনাদা

অভিযোগ অস্বীকার করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব

পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে এক সমর্থকের। এমনই দাবি জিএনএলএফের। আর সেই নিয়েই আবার উত্তপ্ত পাহাড়। ঘেরাও করা হয়েছে সোনাদা থানা। পাথরবৃষ্টিও করে উন্মত্ত জনতা। আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের বুথেও। পলকে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। কাঁদানে গ্যাসও ছোঁড়া হয় পুলিশের পক্ষ থেকে।

যদিও, পুলিশের গুলিতে মৃত্যুর খবর অস্বীকার করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। তাঁর মতে, ‘এই অভিযোগ ভিত্তিহীন।’ 

Developed by DXDasia