পুনর্বাসনের নয়া ঠিকানা ‘বাংলার বাড়ি’

ছ’তলা বিল্ডিং-এর প্রতিটি ফ্লোরে থাকছে চারটি করে ৩০০ স্কোয়ার ফুটের ১ বিএচকে ফ্ল্যাট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন পুনর্বাসন প্রকল্প ‘বাংলার বাড়ি’, যার মাধ্যমে কলকাতা এবং অন্যান্য পৌরসভার নিম্নমধ্যবিত্ত পরিবারগুলিকে একটি করে ফ্ল্যাট দেওয়া হবে। ‘গীতাঞ্জলি প্রকল্প’-এর সাফল্যের পর এই নিয়ে দ্বিতীয়বার এমন উদ্যোগ নিল সরকার।

প্রকল্পটির বেশিরভাগ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে এসেছে। একটি বহুতল ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে সল্টলেকের দত্তাবাদে বসবাসকারী পরিবারগুলির জন্য। ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলওয়ে প্রকল্পের কারণে বাড়ি ও জমি অধিকৃত করার কারণেই পরিবারগুলিকে স্থানান্তরিত করা হবে সরকারের তৈরি ফ্ল্যাটে। থাকবে ছ’তলা বিল্ডিং-এর প্রতিটি ফ্লোরে চারটি করে ৩০০ স্কোয়ার ফুটের ১ বিএচকে ফ্ল্যাট। পরবর্তীকালে চেতলা, খিদিরপুর ও হাওড়াতেও তৈরি করা হবে আবাসন।

Developed by DXDasia