শশীকলা-কাণ্ডে ঘুষের অভিযোগ আনায় বদলি ডিআইজি

রূপা ডি মুদগলকে ট্রাফিক ডিপার্টমেন্টে বদলি করল কর্নাটক সরকার

এআইডিএমকে নেত্রী শশীকলা ঘুষ দিয়ে বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে বিশেষ সুবিধা নিচ্ছেন – এই অভিযোগ আনার জন্য কারাবিভাগের ডিআইজি রূপা ডি মুদগল-কে বদলি করে দিল কর্নাটক সরকার। আইজিপি এবং ট্র্যাফিক অ্যান্ড রোড সেফটি-র কমিশনার পদে বদলি করা হয়েছে তাঁকে।

মুদগল তাঁর রিপোর্টে এই অভিযোগ আনেন যে, তিনি শুনেছেন, জেলের মধ্যে ভালো পরিষেবা পাওয়ার জন্য কারাবিভাগের সিনিয়র অফিসারদের ২ কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে শশীকলার তরফ থেকে। ঘুষ নিয়েছেন কারাবিভাগের ডাইরেক্টর জেনারেল এইচএন সত্যনারায়ণ রাও-ও। বদলি করা হয়েছে সত্যনারায়ণকেও।

মুদগলের আনা অভিযোগের সত্যতা যাচাই করতে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া অবসরপ্রাপ্ত আইএএস অফিসার বিজয় কুমারের নেতৃত্বে একটি এনকোয়ারি বসানোর কথা ঘোষণা করেছেন।

Developed by DXDasia