
৬০০ জনের গ্রামে ১০০ জনই তাঁকে বাবা ডাকে
নাম কফি আসিলেনু। বয়স ৮০ বছর। স্ত্রী ১২ জন। সন্তান শতাধিক। আরও সন্তান চান তিনি। কফি ঘানার একটি ছোট্ট গ্রাম আমানকরমের বাসিন্দা। তাঁর এই গোপন মনোবাসনা প্রকাশিত হতেই বিভিন্ন সংবাদ মাধ্যমে তাকে নিয়ে খবর লেখা শুরু।
কফির আসিলেনুর কোনও ভাই বোন কাকা জ্যাঠা ছিল না। সব সমেয়েই কফির আসিলেনুর মনে হত বাড়িতে আরও লোক জন থাকলে বেশ হত। আর তাঁর মনের আরেকটি বাসনা, তাঁর মৃত্যুতে যেন বেশ বড় শেষযাত্রা হয়। কিন্তু তিনি কী এমন লোক, যে তাঁর মৃত্যুতে অনেক লোক আসবে! ফলে শতাধিক সন্তানের জন্ম দিয়ে সেই মিছিলে লোক সাপ্লাইয়ের ব্যবস্থাটাও তিনি নিজেই করে যাচ্ছেন।কফির আসিলেনুর জানান, প্রধানত এই দুটো কারণে বেশি সন্তানের জনক হতে চেয়েছেন তিনি।
কফি যে গ্রামে থাকেন সেখানে মোট জনসংখ্যা ৬০০ জনের মতো। সেই হিসাবে গ্রামটির মোট জনসংখ্যার ছয় ভাগের এক ভাগেরও বেশি কফির সন্তান। শতাধিক সন্তানের বাবা কফিকে শারীরিকভাবে এখনও শক্ত সামর্থ্যই।ফলে তিনি এখানেই থামতে চান না। আরও সন্তান জন্ম দেয়ার আশায় আছেন তিনি। সংসার বড় হওয়া সত্ত্বেও কফির ১২ স্ত্রী ভালোই আছেন। তারা সবাই সুখী। প্রসঙ্গত, ঘানায় বহুবিবাহের প্রচলন আছে। দেশটিতে বহু সন্তানকে সম্পদের প্রতীক হিসেবে দেখা হয়।
