ফের জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন মর্কেল

চতুর্থবারের জন্য জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন অ্যাঞ্জেলা মর্কেল

চতুর্থবারের জন্য জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হলেন অ্যাঞ্জেলা মর্কেল। কিন্তু জোট সরকার চালাতে তাঁকে সমস্যার মধ্যে পড়তে হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। মর্কেলের সিডিইউ সব থেকে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে চরম দক্ষিণপন্থী এএফডি হয়েছে তৃতীয় বৃহত্তম দল।

রবিবার ২৯৯ আসনের নির্বাচনে চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অর্থাৎ সিডিইউ এবং তার সহযোগী সিএসইউ জার্মানির নির্বাচনের এগিয়ে রয়েছে। তারা পেয়েছে ৩৩ শতাংশ ভোট। বিরোধী মার্টিন সুলজের নেতৃত্বাধীন সোশ্যাল ডেমোক্র্যাট পেয়েছে ২০.৫ শতাংশ ভোট। গ্রিন এবং লেফটরা ২০১৩ সালের মতোই ভোট পেয়েছে। তারা পেয়েছ যথাক্রমে ৮.৯ এবং ৯.২ শতাংশ ভোট। ফ্রি ডেমোক্র্যাটস এবং এফডি পেয়েছে যথাক্রমে ১০.৭ এবং ১২.৬ শতাংশ ভোট। প্রায় পঞ্চাশ বছর পর জার্মানির সংসদে এএফডি-র মতো দক্ষিণপন্থী দল এত বেশি ভোট পেল।

দক্ষিণপন্থী দল বেশি ভোট পাওয়ার সংসদে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে চ্যান্সেলর মর্কেল। কেননা এএফডি-র শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছে, শরণার্থী সমস্যা পরিচালনা করা নিয়ে তাঁরা মর্কেলের বিরুদ্ধে তদন্তের দাবি করবেন। দলটি ইসলাম বিরোধী। একইসঙ্গে তাঁরা সমকামী বিবাহ এবং জার্মানির বর্তমান শরণার্থী নীতির বিরোধী।

Developed by DXDasia