‘আমি তোমার কথা বলেছি…’
আমার সমবয়সী লোকজনের সঙ্গে পটে খুব কম। তেমন বন্ধু হাতে গোনা। সবচেয়ে ভাব করা সহজ বেশ অনেকটা বড় বা হাঁটুর বয়সীদের সঙ্গে। এই নিজেকে বদলে ফেলা, এই বয়সের অসিলেশন খুব ইন্টারেস্টিং! আমার এক পিতৃবন্ধু আছেন, পঁচাশি বছরের তরুণ। তাঁকে জিজ্ঞেস করলাম, "এতগুলো বছর যে কাকিমার সঙ্গে রইলে, বোরিং লাগে কি খুব? মন খুলে বলতে পারো আমার কাছে। ভয় নেই, চুকলি কাটব না।" তিনি বললেন, "দ্যাখো, নেহাত কম দিন তো হল না। আমাকে তো তাল মেলাতে হবে! এই বয়সে তো আর লাইভ অল্টারনেটিভ পাবো না! তা যখন খিটিমিটি অসহ্য লাগে, সিঙ্গল মল্ট চাঙ্গায়নী সুধার কাজ করে। আর যখন দেখি যত্নআত্তি করছে, তখন অখিলবন্ধু চালিয়ে দিই।"
কোন গান, জিজ্ঞেস করাতে এই গানটা এল –