
কলকাতার ক্ষেত্রে, ১৬টি জায়গা বাছা হয়েছে যেখানে বসবে এগুলি
রাজ্যজুড়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে ২৩টি জেলা সদরে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড বা জায়ান্ট স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। চিহ্নিত করা হয়েছে নির্দিষ্ট স্থানও। কলকাতার ক্ষেত্রে, ১৬টি জায়গা বাছা হয়েছে যেখানে বসবে এই ডিসপ্লে বোর্ড। ইতিমধ্যেই দ্বিতীয় হুগলি সেতুর ওপর অবস্থিত টোল প্লাজার মাথায় বসানো হয়েছে এমন বোর্ড।
তবে, সাধারণ মানুষের কাছে শুধুমাত্র সম্প্রীতির বার্তা বাহক হয়েই থাকবে না এই জায়েন্ট স্ক্রিন। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প এবং তার সাফল্যের খতিয়ানও তুলে ধরা হবে এর মাধ্যমে। পাশাপাশি চালিয়ে যাওয়া হবে বিভিন্ন সচেতনতাও।
