
কলকাতা মেডিক্যাল কলেজের মেডিসিন অংকোলজি বিভাগের চিকিৎসকরা গড়লেন অনন্য নজির
ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এক মহিলা। কলকাতা মেডিক্যাল কলেজের অংকোলজি বিভাগের চিকিৎসকরা তাঁকে সেই অবস্থা থেকে সুস্থ জীবনে ফিরে আনলেন মাত্র ৬ মাসে।
হাওড়ার বাগনানের বাসিন্দা সোমা দলুইয়ের ফুসফুস ম্যালিগন্যান্ট টিউমারের শিকার হয়েছিল। তারপর সেই ক্যান্সার ছড়িয়ে পড়ে গোটা শরীরে। কলকাতা মেডিক্যাল কলেজে তিনি যখন ভর্তি হন, তখন ক্যান্সারের ফোর্থ স্টেজ চলছে তাঁর। চেস্ট ডিপার্টমেন্টের চিকিৎসকরা থেকে তাঁকে মেডিক্যাল অংকোলজি বিভাগে রেফার করেন। সেখানকার ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ক্রিজোটিনিপ ওষুধ ব্যবহার করে মাত্র ছ’মাসেই ক্যানসার থেকে মুক্তি পান সোমা। সরকারি আর্থিক সাহায্যে চিকিৎসার খরচ মিটিয়েছেন তিনি।
হালিশহরের বাসিন্দা তথ্যপ্রযুক্তি কর্মী অমিত সরকারও কলকাতা মেডিক্যাল কলেজে ফোর্থ স্টেজ ক্যান্সারের চিকিৎসা করিয়েছিলেন। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।
