এমাসেই দর্শকরা চিড়িয়াখানায় দেখতে পাবেন দু’জোড়া অ্যানাকোন্ডা

আলিপুর চিড়িয়াখানায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের

ইতিমধ্যেই মাদ্রাজ ক্রোকোডাইল পার্ক থেকে আলিপুর চিড়িয়াখানায় ৪টে অ্যানাকোন্ডা সাপকে আনা হয়েছে। কিন্তু এখনও তাদের জনসমক্ষে নিয়ে আসা হয়নি। এদিকে অ্যামাজনের বিভীষিকা সামনাসামনি চাক্ষুস করার উত্তেজনায় চিড়িয়াখানার দর্শকদের আর তর সইছে না। 

এরই মধ্যে জানা গেছে, ১৫ জুলাইয়ের আগেপিছে সাপ ৪টিকে প্রকাশ্যে দর্শকদের সামনে নিয়ে আসা হবে। ৪টি অ্যানাকোন্ডাকে এখন রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। চিড়িয়াখানায় যে কোনো প্রাণী নতুন এলে তাদের আড়ালে রেখে আলাদা করে পর্যবেক্ষণ করা হয়। এটাকেই কোয়ারেন্টাইন বলে। 

এখন সপ্তাহে ২ দিন ১টি করে সাদা ইঁদুর খেতে দেওয়া হচ্ছে তাদের। ইঁদুরগুলোকে অজ্ঞান করে তবেই অ্যানাকোন্ডাদের কাছে দিয়ে আসা হয়, নইলে ইঁদুরদের কামড়ে সাপগুলোর সংক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে যায়। পরে সাপগুলিকে ছোটো আকারের মুরগিও খেতে দেওয়া হবে।
 

Developed by DXDasia