খুলিট-বাস্তেনদের কারিগরদের ছোঁয়া পাবে বাংলার ফুটবল

‘রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে মউ স্বাক্ষর করলেন মমতা

খুলিট, বাস্তেন, রাইকার্ডের দেশ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হল বাংলার ফুটবলের দিকে। নেদারল্যান্ড সফরে গিয়ে‘ রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন’-এর সঙ্গে মউ স্বাক্ষর করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুব শীগগিরই বাংলা থেকে ফুটবল প্রতিভা অন্বেষণ করার পাশাপাশি খেলোয়ারদের প্রশিক্ষণও দেবেন ডাচ কোচেরা।

রয়্যাল নেদারল্যান্ডস ফুটবল অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে ডাচ ফুটবলের উন্নতির স্বার্থে কাজ করছেন। দেশের মোট ৩৫০টি ফুটবল ক্লাব তাদের অধীনে রয়েছে। রয়েছে ৩৮টি পেশাদার ক্লাবও। দেশের বাইরে গিয়েও ফুটবল প্রতিভা খুঁজে আনার দুরূহ কাজও করে চলেছেন তারা। অ্যাসোসিয়েশন-এর ডিরেক্টর জন ফাল মমতার পাশে বসে বলেন, ‘ভারতের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা সব চেয়ে বেশি বাংলায়। সেখানকার মুখ্যমন্ত্রীর মধ্যে ফুটবল নিয়ে এতটা আগ্রহ থাকায় আমি খুব আশাবাদী’।  মমতা জানান, এই মৌ স্বাক্ষরের ফলে বাংলার ফুটবলে উন্নয়নের জোয়ার আসবে, এ বিষয়ে তিনি আশাবাদী।

Developed by DXDasia