
দূষণ রুখতে বেনজির উদ্যোগ নিল শিলিগুড়ির এক সংস্থা
পরিবেশ দূষণের অন্যতম বড়ো কারণ প্লাস্টিক। শহরাঞ্চলে প্লাস্টিকের ব্যবহার সবথেকে বেশি হয়। শিলিগুড়িকে প্লাস্টিকমুক্ত শহর গড়ে তুলতে এক অনন্য উপায় বের করল সেখানকার এক সংস্থা।
ইতিমধ্যেই ‘নিষ্কাম খালসা সেবা এবং গোথালস মেমোরিয়াল স্কুল অ্যালুমনি’ প্রতি শনিবার মাত্র ৫ টাকায় ভরপেট খাবারের ব্যবস্থা করে বিভিন্ন মহলের প্রশংসা আদায় করেছে। সেই খাবারই এখন দেওয়া হচ্ছে আশেপাশে পড়ে থাকা প্লাস্টিকের বিনিময়ে। ৫০০ গ্রাম প্লাস্টিক কুড়িয়ে তা জমা দিলেই পেট পুরে ভাত, ডাল, সবজি, চাটনি, আচার, পাঁপড় মিলছে।
শিলিগুলির হিলকার্ট রোডের মেঘদূত সিনেমা হলের উল্টোদিক প্রতি শনিবার এই ব্যবস্থা থাকছে। স্থানীয় ভবঘুরে, ফুটপাথবাসী, কড়ানিরা যেমন উপকৃত হচ্ছেন এই উদ্যোগে। জমা নেওয়া প্লাস্টিক নষ্ট করে ফেলছেন সংস্থার সদস্যরা।
