বাংলাদেশের উত্তরের অন্তত ২০ জেলা বন্যা প্লাবিত

বন্যায় ঢাকা–কলকাতা মৈত্রী এক্সপ্রেসও আগামী দু’দিনের যাত্রা বাতিল

বন্যায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় রাস্তা এবং রেল লাইনে ধস নামায় ঢাকা–কলকাতা মৈত্রী এক্সপ্রেসও আগামী দু’দিনের যাত্রা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহম্মদ আমজাদ হোসেন। ঢাকার কমলাপুর স্টেশনে তিনি সাংবাদিকের বলেন, ট্রেনে চলাচলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওই পথে ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়বে না।  উল্লেখ্য, প্রবল বন্যায় ভাসছে বাংলাদেশের উত্তরাঞ্চল। ব্রহ্মপুত্র, মেঘনা, পদ্মা–সহ বিভিন্ন নদীতে জল বেড়েছে।  বাংলাদেশের উত্তরের অন্তত ২০ জেলা বন্যা প্লাবিত। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ জনের।  বন্যা পরিস্থিতি পরিদর্শনে রবিবার সকালে হেলিকপ্টারে দিনাজপুরে যান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রবল বর্ষণ ও উজানের জল আসায় দিনাজপুরে বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। বহু রাস্তাঘাট, কার্লভাট, ব্রিজ, রেললাইন, হাইওয়ে জলে তলিয়ে যাওয়ায় অপূরণীয় ক্ষতি হয়েছে। মাটির বাড়িঘর ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে কাঁচাবাড়ি।

Developed by DXDasia