
স্ন্যাপডিল পরিচালনাকারী জেসপার ইনফোটেক ফ্লিপকার্টের দেওয়া বিডে খুশি বলে জানা গেছে
অনলাইন বিপণন জগতে ফ্লিপকার্ডের দেওয়া ৯৫০ মিলিয়ন ডলার দরেই শীলমোহর দিতে চলেছে স্ন্যাপডিল। সূত্রের খবর, এই দর দিয়েই প্রতিদ্বন্দী আমাজনকে কিস্তিমাত দিতে চলেছে ফ্লিপকার্ট।
গত সপ্তাহেই স্ন্যাপডিল কেনার জন্য ৯০০-৯৫০ মিলিয়ন ডলারের দর দেয় ফ্লিপকার্ট। স্ন্যাপডিল পরিচালনাকারী জেসপার ইনফোটেক ফ্লিপকার্টের দেওয়া বিডে খুশি বলে জানা গেছে। এখন স্ন্যাপডিল শেয়ার হোল্ডারদের সম্মতির অপেক্ষায় রয়েছে বলে খবর।
স্ন্যাপডিলকে কেনার জন্য ঝাঁপিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের অনলাইন বিপণন জগতের ‘দৈত্য’ আমাজন। কিন্তু সূত্রের খবর, শেষ হাসি হাসতে চলেছে ভারতের ফ্লিপকার্ট।
