বানতলায় গড়ে উঠতে চলেছে এশিয়ার বৃহত্তম লেদার গুডস হাব

৫ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা

বানতলা চর্মনগরীতে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন হল বৃহস্পতিবার। এখানে চেন্নাই, কানপুর এবং কলকাতার বিনিয়োগকারীরা ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগ করলেন।

বানতলার ৭০ একর জমিতে বিনিয়োগকারীরা ১৮৭টি নতুন প্রকল্প গড়ে তুলবেন। চলতি বছরেই সারা দেশ থেকে আরও আড়াইশো শিল্পপতি বানতলায় বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে তিনি দাবি করেন, এই চর্মনগরীতে ৫ লক্ষ মানুষের কর্মসংস্থান হতে চলেছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে পরিকাঠামো, বিনিয়োগ এবং শিল্প ইউনিট নিয়ে বানতলার চর্মশিল্প এগিয়ে চলেছে, তাতে অদূর ভবিষ্যতে এশিয়ার বৃহত্তম ‘লেদার গুডস হাব’-এ পরিণত হবে এটি। বানতলা বিশ্বের চর্মশিল্পের ‘গেটওয়ে’ হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন তিনি। মুখ্যমন্ত্রী সেদিন বানতলা চর্মনগরীর নতুন নামকরণ করেন ‘কর্মদিগন্ত’।  
 

Developed by DXDasia