পিকাসোর জীবনের ৫ টি মজার ঘটনা

একটা ছবির মানে দু লক্ষ ডলার

১) পিকাসো বিখ্যাত হওয়ায় সবথেকে বেশি বিস্মিত হয়েছিলেন তাঁর শিক্ষক, কারণ পিকাসোকে মাত্র ১০ বছর বয়সে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিলো। কারণ সে বর্ণমালার কোনও অক্ষর মনে রাখতে পারতো না। 

২) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পিকাসোর ছবির বিক্রি অনেক বেড়ে গিয়েছিল তখন এক মার্কিন কোটিপতি পিকাসোর ষ্টুডিওতে আসেন ছবি কেনার জন্য। পিকাসোর একটি ছবির প্রতি উৎসাহ প্রকাশ করতে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন, "এই ছবিটির মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছেন?"
"দুই লক্ষ ডলার বোঝাতে চেয়েছি" – পিকাসোর উত্তর।

৩) দক্ষিণ ফ্রান্সে থাকার সময় একবার পিকাসোর বন্ধুরা তাঁর বাড়িতে এসে দেখলেন পিকাসোর ঘরে তার নিজের আঁকা কোনো ছবি নেই। বন্ধুদের একজন জিজ্ঞাসা করলো, "তোমার আঁকা কোনো ছবি নেই কেন পাবলো, তুমি কি তোমার ছবি পছন্দ করো না?"
পিকাসোর জবাব, "বরং উল্টোটাই সত্য, আমি খুব পছন্দ করি, কিন্তু পিকাসোর আকা ছবি গুলোর অনেক দাম, আমার কেনার সামর্থ্য নেই"। 

৪) পিকাসোকে একবার জিজ্ঞাসা করা হয়েছিলো, "আপনার আঁকা এতগুলো ছবির মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ছবি কোনটা?"
পিকাসোর উত্তর ছিলো, "প্রতিটি ছবি আকার সময়-ই আমার মনে হয় এরপর আমি যে ছবিটা আঁকব সেটা আমার সবচেয়ে প্রিয়।"

৫) পিকাসোর স্টুডিও তে একবার এক ডাচ ধনকুবের এলো প্রদর্শনী দেখার জন্য, এবং পিকাসোকে দেখেই বলতে শুরু করলো, "পিকাসো, আমি তোমার সবগুলো সৃষ্টিকেই বুঝতে পেরেছি, কেবল একটা ছাড়া। এবং সেটা হচ্ছে এইযে ঘুঘুটার যে ছবি  তুমি এঁকেছো সেটা। এটাতো নিতান্তই সহজ একটা পেইন্টিং, বাচ্চারাও এটা আঁকতে পারে, আমি আসলে তোমার এই ছবিটা বুঝতে পারছি না।"
-"স্যার" পিকাসো জিজ্জাসা করছে "আপনি কি চাইনিজ ভাষা বোঝেন?"
-"নাতো"। 
পিকাসোর জবাব, "ছয় শত মিলিয়ন মানুষ সেটা বোঝে"।

Developed by DXDasia