
ট্রলারগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিল বিপর্যয় মোকাবিলা দপ্তর
প্রতিটি ট্রলারে রাখতে হবে লাইফ সেভিং জ্যাকেট, ডিসট্রেস অ্যালার্ট, যোগাযোগের উপযুক্ত যন্ত্রাংশ সহ দূর্যোগমোকাবিলার উপকরণ। ট্রলারগুলির নিরাপত্তা খতিয়ে দেখার মৎস্য দপ্তরকে নির্দেশ দিলেন বিপর্যয় মোকাবিলা দপ্তর।
রাজ্যের অনেক মানুষ প্রতিদিন মাছধরার জন্য দূর সমুদ্রে পারি দেন। সেই সব মানুষের জীবন সুরক্ষিত হয় এবং দুর্ঘটনা যাতে না হয় তার জন্য বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মৎস্যদপ্তরকে। জেলেদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। মৎসজীবীরা যাতে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস পান তার জন্য সকাল ১০টা ও বিকেল ৫টা দিনে দুবার করে খবর দেওয়া হবে। দিঘা এবং ফ্রেজারগঞ্জে তৈরি করা হবে উপকূলরক্ষী বাহিনীর কন্ট্রোল রুম।
