রাজ্যের সবচেয়ে বড় ফিশারি হাব ময়নায়

পূর্ব মেদিনীপুরের এই অঞ্চলেই তৈরি করা হবে ফিশারি হাব

রাজ্যের সবচেয়ে বড় ফিশারি হাব হিসেবে তৈরি করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না অঞ্চলকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনামাফিকই চলছে এই উদ্যোগ। কয়েকদিন আগে দীঘার প্রশাসনিক বৈঠকে জেলা প্রশাসনকে মাছ চাষের ওপর জোর দেওয়ার নির্দেশ দেন তিনি।

ফিশারি হাবের জন্য একটি ডিপিআর তৈরি করবে রাজ্য সেচ ও জলপথ দপ্তর। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই রূপনারায়ণ ও কংসাবতী নদী থেকে খালের মাধ্যমে এই হাবে জল আনা হবে।

ময়না পরিদর্শনকারী আধিকারিকদের মতে, এই অঞ্চলটি বছরে ৬০,০০০ থেকে ৭০,০০০ মেট্রিক টন মাছ উৎপাদনে সক্ষম। মাত্র সাত-আট মাস ধরে মাছ চাষ করা শুরু হয়েছে এই অঞ্চলে।

Developed by DXDasia