পরিত্যক্ত কয়লা খনিতে ছাড়া হল মাছের চারা

ইতিমধ্যেই পরিত্যক্ত খনিতে মাছ চাষ করে সুফল পাওয়া গেছে

পরিত্যক্ত কয়লা খনিতে ছাড়া হল মাছের চারা। পশ্চিম বর্ধমানে এরকমই উদ্যোগ নিয়েছে মৎস্য দপ্তর। 

পশ্চিম বর্ধমানে ইসিএলের বেশ কিছু জলে ভর্তি পরিত্যক্ত খনি রয়েছে। সেই খোলামুখ খাদানে মৎসচাষের পরিকল্পনা নিয়েছিল জেলা মৎস দপ্তর। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীকে বিনামূল্যে দেওয়া হয়েছে জাল, ঝুড়ি, হাঁড়ির মতো মাছ চাষের উপকরণ।  গত ৩ বছর ধরে পরিত্যক্ত খনিতে মাছ চাষ করে সুফল পাওয়া গেছে। গেল বছরই পশ্চিম বর্ধমানে ইসিএলের ২০টি খনি থেকে পাওয়া গেছে ৮৬ টন মাছ। 

মঙ্গলবার তাই সালানপুর ব্লকের ইসিএলের ৬টি জলভর্তি খনিতে মাছের চারা ছাড়া হল। ব্লকের ৬টি স্বনির্ভর গোষ্ঠীকে দেওয়া হয়েছিল এই চারামাছগুলি। সেই গোষ্ঠীগুলোই জলভর্তি খনিতে চারামাছ ছাড়ে। মোট ৫২ হাজার ৫০০টি মাছের চারা সেদিন খাদানে ছাড়া হয়েছে। 
 

Developed by DXDasia