
গত বছর রাজ্যে মাছের উৎপাদন বৃদ্ধির পরিমাণ ২০%
৭০০ কোটি টাকার ব্যবসা করতে পারবেন মাছ রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। ২০২০ সালের মধ্যেই। একই সঙ্গে, ২০১৯-এর মধ্যে মাছের উৎপাদন ১.২ লক্ষ টনে নিয়ে যাওয়া যাবে। এমনটাই দাবি করেছে বণিক সভা অ্যাসোচেম।
পশ্চিমবঙ্গে মাছ চাষের পরিকাঠামোগত উন্নয়নের ফলেই এই দাবি তাদের। পাশাপাশি তারা এটাও জানিয়েছে, রাজ্যে যে অব্যবহৃত জলজ এলাকা রয়েছে, তা ঠিকমতো কাজে লাগাতে পারলে আগামী দিনে ৩১ লক্ষ টন মাছ উৎপাদন করাও অসম্ভব নয়। প্রসঙ্গত, প্রত্যেক বছর মাছ চাষের ১০% উৎপাদন বৃদ্ধি হলেও, গত বছর সেই বৃদ্ধির পরিমাণ ২০%।
রাজ্য সরকার মাছ চাষের ক্ষেত্রে যে নতুন নীতি নির্ধারণ করছে, তার ফলে সারা বিশ্বের বাজারে রাজ্যের মাছের চাহিদা ক্রমশ বাড়ছে। ফলে, অদূর ভবিষ্যতে মাছ রপ্তানির ব্যবসা থেকে বিপুল পরিমাণ রাজস্বও আসবে পশ্চিমবঙ্গে।
