দেশের প্রথম গাছ-লাইব্রেরি নিউটাউনে

কিছুদিনের মধ্যেই চালু হবে এই অভিনব লাইব্রেরি

গাছেদের জন্য লাইব্রেরি! তাও কি সম্ভব! এমনিতেই গোটা পৃথিবীতে গাছ কমছে হুহু করে। পাল্লা দিয়ে বাড়ছে দূষণ, তাপমাত্রা। এমনই সময়ে কলকাতার নিউটাউনে খুলতে চলেছে দেশের প্রথম গাছ-লাইব্রেরি। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং সাহায্যে এই লাইব্রেরি গড়ে তোলার কাজে হাত লাগিয়েছে বনদপ্তরের  হিডকো। আপাতত, বিশ্ববাংলা গেটের দক্ষিণে ৩ একর জায়গা জুড়ে এই লাইব্রেরি গড়ে তোলা হবে। পরে ধাপে ধাপে বাড়ানো হবে লাইব্রেরির আয়তন। 

প্রকৃতিপ্রেমীদের আবশ্যিক গন্তব্য হতে চলেছে এই গাছ-লাইব্রেরি। বিশ্বজোড়া উদ্ভিদ-জগৎ নিয়ে হাজারো তথ্যের পাশাপাশি এই লাইব্রেরি-চত্বরে দেখা মিলবে নানা জাতের গাছেরও। শুধু পশ্চিমবঙ্গের ভূখণ্ডেই দেখা মেলে ৩, ৫৮০টি প্রজাতির নিজস্ব উদ্ভিদের। এরই পাশাপাশি, দূষণ কমাতে সাহায্য করে এমন গাছে নিউটাউনের নানা রাস্তার দু’পাশ ভরিয়ে তুলতে চাইছে বনদপ্তর। ‘স্মৃতিবন’ নামের একটি গাছেঘেরা পার্কেও তৈরি হবে এই লাইব্রেরির একটি শাখা। গাছ-গাছালির সবুজের মধ্যেই গাছ নিয়ে চর্চায় নতুন দিগন্ত খুলে দেবে এই লাইব্রেরি, আশায় ওয়াকিবহল মহল।  
 

Developed by DXDasia