
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওভারব্রিজের সিভিল ওয়ার্ক প্রায় শেষ
পুজোর আগেই বর্ধমান শহরে নির্মীয়মাণ রাজ্যের প্রথম ঝুলন্ত রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন হতে চলেছে। এমনকি ওই ওভারব্রিজের নিচের জায়গাটি কীভাবে কাজে লাগানো যায় সে ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। ট্রাফিক গার্ড অফিস, দোকান, বাজার, পার্কিং এলাকা, পানীয় জলের ব্যবস্থা, শৌচালয় প্রভৃতি কোথায় কীভাবে করা হবে তার একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ধমান উন্নয়ন পর্ষদ, জেলা পরিষদ, বর্ধমান পুরসভা, প্রশাসনের পক্ষ থেকে এক একটি প্রকল্প তৈরি করা হবে।
বর্ধমান স্টেশনের পাশে রেলওয়ে ওভারব্রিজের দাবি ছিল দীর্ঘদিনের। অবশেষে এই দাবি পূরণ হতে চলেছে। রেল কর্তৃপক্ষ ওই ঝুলন্ত ব্রিজ তৈরি করছে। এই ধরণের ঝুলন্ত ব্রিজ এই রাজ্যে আর কোথায় নেই। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওভারব্রিজের সিভিল ওয়ার্ক প্রায় শেষ। অ্যাপ্রোচ রোডের জায়গায় অল্পকিছু কাজ বাকি রয়েছে। শহরের মানুষও উদ্বোধনের অপেক্ষায় রয়েছেন।
ওভারব্রিজের তলায় ট্রাফিক গার্ডের অফিস করা হবে। সেখানে একটি কন্ট্রোল রুম করারও পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে ওই কন্ট্রোল রুমে বসে সিসিটিভির মাধ্যমেও মনিটারিং করা যায়। কম্পিউটারাইজড পদ্ধতিতে গাড়ির স্পিড লিমিট দেখা যায়।
