প্রথম সরকারি দত্তক কেন্দ্র মেদিনীপুরে

নতুন ছ’টি সরকারি দত্তক কেন্দ্র তৈরি হবে রাজ্যে

সরকারি হোমে থাকা অনাথ ও দাবিদারহীন শিশুরা যাতে সুস্থ পরিবারে বড়ো হওয়ার সুযোগ পায়, সেই উদ্দেশ্যে রাজ্যের প্রথম সরকারি দত্তক কেন্দ্র তৈরি হল মেদিনীপুর শহরে। মেদিনীপুরের বালিকা ভবন তথা সরকারি হোমের ভেতরে এই দত্তক কেন্দ্রের উদ্বোধন করলেন নারী, শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।

এখন গোটা রাজ্যে সরকারি সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের হাত ধরে চলে ২২টি দত্তক কেন্দ্র। এর পাশাপাশি ৬টি নতুন সরকারি দত্তক কেন্দ্র তৈরি হবে বলে জানা গেছে। দত্তক নেওয়ার পদ্ধতিতে স্বচ্ছতা আনতে এখন অনলাইনেও আবেদন করতে পারবেন ইচ্ছুকরা। শিশুরা যাতে পরবর্তীকালে দত্তক নেওয়ার পর পরিবারের সঙ্গে মানিয়ে নিতে পারে, সেভাবেই তাদের পালন করার ব্যবস্থা থাকবে সরকারি সরকারি দত্তক কেন্দ্রগুলোতে। তাদের মধ্যে মিলেমিশে থাকার সামাজিক অভ্যেস গড়ে তোলা হবে।

মেদিনীপুরের শহরের দত্তক কেন্দ্রটিতে আপাতত ১০ জন শিশুকে রাখার পরিকাঠামো তৈরি হয়েছে। তত্ত্বাবধানের দায়িত্বে থাকছেন বালিকা ভবনের আধিকারিকরাই। 

Developed by DXDasia