অবলাদের জন্য ২৪ ঘণ্টা খোলা আধুনিক চিকিৎসালয় শহরে

থাকছে ক্রিটিকাল কেয়ার ইউনিট, রেডিওলজি, কার্ডিয়াক মনিটরিংয়ের সুবিধাও

বলা চার-পেয়েদের জন্য প্রথম প্রাইভেট ক্লিনিক চালু হল কলকাতায়। নাম ‘অ্যাডভান্সড পেট কেয়ার’। বিবেকানন্দ রোডের কাছে এই ক্লিনিক খোলা থাকবে ২৪ ঘণ্টা। আপৎকালীন চিকিৎসারও ব্যবস্থা থাকবে এইখানে।

এই ক্লিনিকে পশু-চিকিৎসার ঢালাও বন্দোবস্ত রয়েছে। রয়েছে ক্লিনিকাল প্যাথলজি, আলট্রাসাউন্ড ইমাজিন, রেডিওলজি,  কার্ডিয়াক মনিটরিংয়ের সুবিধা। ছোটো-বড়ো সমস্তরকম অপারেশনের ব্যবস্থাই থাকছে এই ক্লিনিকে। থাকছে ক্রিটিকাল কেয়ারের ব্যবস্থাও। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শও মিলবে ২৪ ঘণ্টাই।

বহির্বিভাগের ব্যবস্থাও আছে এই ক্লিনিকে। সপ্তাহের ৬ দিন সকাল দশটা থেকে ১২ ঘণ্টা খোলা থাকবে এই বিভাগ। সংস্থার এমারজেন্সি হেল্পলাইন নম্বর- ১৮০০-৫৭২-৬০২২।

সব মিলিয়ে আধুনিক চিকিৎসার সমস্ত বন্দোবস্তই থাকছে এই পশু চিকিৎসালয়ে। পোষ্যদের সুচিকিৎসার জন্য এতদিন কম নাকাল হতে হয়নি শহরবাসীকে। সেই ছবি এবারে বদলাতে চলেছে হয়তো। পশুপ্রেমীরাও প্রয়োজনে আহত পশুদের যে কোনো সময়ে নিয়ে আসতে পারবেন এই ক্লিনিকে।

Developed by DXDasia