৫৭ লক্ষ বছর আগেকার মানুষের পায়ের ছাপ গ্রিসে

তাহলে কি বদলাতে চলেছে আফ্রিকা মহাদেশের তত্ত্ব?

এতদিন জানা যেত, আদিম মানুষের বাসভূমি ছিল আফ্রিকা মহাদেশ। সেখানেই কয়েক লক্ষ বছর কাটানোর পর ধীরে ধীরে পৃথিবীর অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে তারা। যাবতীয় গবেষণাও চলছিল এ-ধারণার ওপর ভিত্তি করেই। কিন্তু সম্প্রতি, গ্রিসের ট্রাকিলোসে খুঁজে পাওয়া গেল প্রায় ৫৭ লক্ষ বছর আগেকার মানুষের পায়ের ছাপ। ক্রেট দ্বীপে ভূমধ্যসাগরের তীরে এই ছাপ আবিষ্কৃত হওয়ার পরেই চাঞ্চল্য পড়ে গেছে সংশ্লিষ্ট মহলে। তাহলে কি এবার নতুন ইতিহাস লিখিত হতে চলেছে? আফ্রিকা মহাদেশ নয় আদিম মানুষের মূল ঠিকানা?

এর আগে প্রায় ৪৪ লক্ষ বছর আগেকার আদিম মানুষের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল ইথিওপিয়ায়। ৩৭ লক্ষ বছর আগেকার ছাপ পাওয়া যায় তানজানিয়াতেও। আধুনিক মানুষের সঙ্গে যে-ছাপগুলির সাদৃশ্য যথেষ্ট। এর থেকেই অনুমান করা হত, আফ্রিকাতেই আদিম মানুষের বিবর্তন হয়। কিন্তু গ্রিসের ৫৭ লক্ষ বছর আগেকার এই ছাপের সঙ্গেও আধুনিক মানুষের মিল।

দুই পোলিশ পালিওন্টোলজিস্ট – জেরার জিয়েলিনস্কি ও গ্রেগর নিয়েদউইদস্কি এই ছাপ আবিষ্কার করেন। তাঁরাই গবেষণা করে দ্যাখেন যে এই ছাপটি প্রায় ৫৭ লক্ষ বছর আগেকার।

Developed by DXDasia