গানটির কম্পোজার প্রীতম। ভিডিওটি ডিরেক্ট করেছেন সুজিত সরকার
অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে -র দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে বিশ্বকাপের উন্মাদনা। এরইমধ্যে মুক্তি পেয়ে গেল অ্যান্থেম। গানের ট্যাগলাইন 'বন্ধু দিখা দে থোড়া এন্থু ' অর্থাৎ বন্ধু দেখাও একটু উদ্দীপনা। আসলে বিশ্বকাপের আসরে ভারতের এটা প্রথম পদক্ষেপ। তাই উৎসাহ -উদ্দীপনা একটু বেশিই লাগবে। আর সেটাই বিশ্বকাপের অ্যান্থেমে বলা হচ্ছে।
বিশ্বকাপের এই অ্যান্থেম নিয়ে রীতিমতো আগ্রহী দুই বাঙালি গায়ক বাবুল সুপ্রিয় ও শান। নিজের সোশ্যাল সাইটে নিয়মিত আপডেটও দিচ্ছেন তাঁরা। এই গানটির কম্পোজার প্রীতম। ভিডিওটি ডিরেক্ট করেছেন সুজিত সরকার। গানের ভিডিওতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন, মিকা সিং, শান, সুনিধী চৌহান, পাপন, নীতিমোহন, বাবুল সুপ্রিয়কে।
গানের ভিডিওতে জায়গা করে নিয়েছেন ভারতের স্পোর্টিং আইকনরাও। রয়েছেন সচিন তেন্ডুলকর, ভাইচুং ভুটিয়া, মহিলা ফুটবলার নানাগম দেবী। সব মিলিয়ে আত্ম প্রকাশেই নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে এই ভিডিও।
