বোলিং কোচ বদলের দাবি তুলে বিতর্কে শাস্ত্রী

বিতর্ক পিছু ছাড়ছে না ভারতীয় ক্রিকেটের

নিজের পছন্দের বোলিং কোচ চেয়ে ফের বিতর্ক সৃষ্টি করলেন রবি শাস্ত্রী। দু-দিন আগেই তাঁকে ভারতীয় কোচের আসনে নির্বাচিত করা হয়েছে। বোলিং কোচ করা হয় জাহির খানকে। এবার আবার ভরত অরুণকে বোলিং কোচ করার দাবি তুলেছেন শাস্ত্রী। তাঁর দাবি ভরতের সময় ভারতীয় বোলিং-এ নজিরবিহীন উন্নতি হয়েছিল। তা ছাড়া যিনি কোচ হন, সাপোর্টিং স্টাফ তিনিই নির্বাচন করেন। এক্ষেত্রে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি এক্তিয়ারের বাইরে গিয়ে জাহিরকে নিয়োগ করেছে বলে ইঙ্গিত রবি শাস্ত্রীর।

অন্যদিকে শাস্ত্রীর এই দাবির কথা জেনে বোর্ডকে চিঠি দিয়েছেন সৌরভ-সচিন-লক্ষ্মণ। তাঁদের দাবি, শাস্ত্রীর সঙ্গে কথা বলেই ভারতীয় ক্রিকেটের স্বার্থেই জাহিরকে নিয়োগ করা স্থির হয়।

Developed by DXDasia