১৯তম গ্র্যান্ড স্ল্যাম ফেডেরারের

৫ বছর বয়সি ফেডেরার একটাও সেট হারেননি গোটা টুর্নামেন্টে

১৯তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতে ইতিহাস গড়লেন রজার ফেডেরার। মারিনা সিলিচকে ৬-৩, ৬-১, ৬-৪ হারিয়ে ঘাসের মাঠে আট নম্বর উইম্বলডন জেতেন তিনি। ৩৫ বছর বয়সি ফেডেরার গোটা টুর্নামেন্টে একটাও সেট হারেননি। সবচেয়ে বেশি বয়েসে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডও গড়েন তিনি একই সঙ্গে।

‘আমার নায়করা এই উম্বলডন কোর্টে খেলেছেন। সে জন্যই এরকম এক ঐতিহাসিক টুর্নামেন্টকে মর্যাদা দিতে পারাটা আমার কাছে বিশাল ব্যাপার। নিজেকে সবসময় বলে এসেছি, তুমি ঠিক পারবে। আজ সত্যিই পারলাম। আট নম্বর উম্বলডন খেতাবটা জিতলাম। অসাধারণ এক অনুভূতি’ – বলার সময় চোখের জল ধরে রাখতে পারেননি ফেডেরার। এও বলেন, ‘আশা করি এটাই আমার শেষ উম্বলডন নয়। আবার এখানে ফিরে আসতে চাই। আরও একবার নামতে চাই সেন্টার কোর্টে।’

ফেডেরারের এই অবিস্মরণীয় জয়ের জনয় অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন জগতের নানা খ্যাতনামা ব্যক্তিত্ব। মিশায়েল বালাক, ফাবিও কানাভারো, জেরার পিকে, জন ম্যাকেনরো, বরিস বেকার – সবাই উচ্ছ্বসিত ফেডেরারের অবিশ্বাস্য এই সাফল্যে।

Developed by DXDasia