
প্রোফাইল পিকচার কপি বন্ধ হয়ে যাবে
ফেসবুকে একজনের ‘প্রোফাইল পিকচার’ আরেক জন কপি করে নিচ্ছেন। এতো হামেশাই হচ্ছে। এই ছবি চুরি ঠেকাতে নতুন একটি ফিচার চালুর বিষয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ এক ঘোষণায় বলেছে ভারতে এ সংক্রান্ত একটি পাইলট প্রজেক্ট শুরু করেছে তারা।
নতুন এই ‘ফটো গার্ড’ ফিচারটিতে যেসব ব্যবস্থা থাকবে তার মধ্যে রয়েছে-
একজনের প্রোফাইল ছবি অন্যজন ডাউনলোড করতে পারবেন না, শেয়ারও করতে পারবেন না। একজনের প্রোফাইল ছবিতে অন্য কেউ তার বন্ধুদের ট্যাগ করতে পারবেন না। কেউ অন্য কারও প্রোফাইল ছবির স্ক্রিনশট নিতে পারবেন না। যদিও প্রাথমিকভাবে এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পাবেন।
ফিচারটি যখন চালু হবে তখন প্রোফাইল ছবির চারপাশে নীল একটি বর্ডার দেখা যাবে।
