ফ্রি ওয়াই ফাই খুঁজে দেবে ফেসবুক

ফেসবুকে নতুন ফিচার-খুঁজবে ফ্রি ওয়াই ফাই

কাছেই কোথায় ফ্রি ইন্টারনেট ব্যবহার করা যাবে তা খুঁজে দেবে ফেসবুক।  আইফোন ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফাইন্ড ওয়াই-ফাই নামে এই সুবিধা চালু করতে চলেছে ফেসবুক। ফেসবুক জানিয়েছে, গতবছর কয়েকটি দেশে তারা ফাইন্ড ওয়াই-ফাই ফিচার চালু করে খুব ভালো ফল পেয়েছে। শুধু ত্যুরিস্ট নয়, এতে উপকৃত হন বহু মানুষও। তাই এবার এই সুযোগের আরও বিস্তার ঘটাতে চাইছে ফেসবুক। তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি দেশ। এই ফিচার ব্যবহার করতে হলে মোবাইল ডেটা অন করতে হবে। এরপর কাছে থাকা ওয়াইফাই হটস্পটগুলো দেখতে ফেসবুক অ্যাপের ‘মোর’ ট্যাবে ট্যাপ করে নিচে নেমে ‘ফাইন্ড ওয়াইফাই’ অপশনে যেতে হবে। লোকেশন হিস্ট্রিও চালু থাকতে হবে।

Developed by DXDasia