লিংকে ক্লিক করে জানুন আজ কোথায় কী
মেদিনীপুরে আজ ‘শব্দ কল্প দ্রুম’। বাঁকুড়ায় উদয়শঙ্কর ঘরানার নৃত্য কর্মশালা। বাংলা জুড়ে আজ বর্ণময় ইভেন্ট।

• মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএমসিএইচ ২০১৮-র ব্যাচ আয়োজন করছে মৌলিক লেখা প্রতিযোগিতার। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছে ‘শব্দ কল্প দ্রুম’। নিঃসন্দেহে যেকোনো মেডিকেল কলেজের জন্য এটি একটি অন্যরকম উদ্যোগ। আজ বিকেল ৪টে, মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।

• Tempatation নামের একটি এক্সক্লুসিভ প্রদর্শনী হচ্ছে আজ, কলকাতায়। স্টল নং ৫৪ তে আপনি পাবেন হাতের তৈরি নানাবিধ সামগ্রী। আজ থেকে শুরু হচ্ছে এই ইভেন্ট। চলবে ১৯ মার্চ পর্যন্ত। আইস স্কেটিং রিঙ্কে (বেক বাগান, বালিগঞ্জ) সকাল ১১টা থেকে রাত ৮টা।

• বাঁকুড়া ব্যালেট প্রমিথিউস আয়োজন করছে নৃত্য কর্মশালা। উদয়শঙ্কর ঘরানার এই নৃত্য কর্মশালায় উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেত্রী এবং নৃত্যশিল্পী মমতাশঙ্কর। আজ থেকে শুরু হচ্ছে এই কর্মশালা। চলবে ২০ মার্চ অবধি। সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত, বাঁকুড়ার সিধু কানু অতিথি নিবাসে।

• আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী। পাকিস্তানের অধীনতা থেকে বাংলাদেশকে মুক্ত করার আন্দোলনে তিনি ছিলেন প্রধান মুখ। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হন তিনি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়ে তোলার জন্য শেখ মুজিবুর রহমান নিজের জীবন সর্বতোভাবে উৎসর্গ করেছিলেন। তাঁকে বাংলাদেশের ‘জাতির জনক’ আখ্যায় ভূষিত করা হয়।