ভেনেজুয়েলায় বন্দুকযুদ্ধে নিহত ১১

তুমারামো শহরে টহলের সময় সৈন্যদের সাথে বন্দুকযুদ্ধ হয় সশস্ত্র একটি গ্রুপের

ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলে স্বর্ণখনির নিয়ন্ত্রণ নিয়ে সংঘবদ্ধ একাধিক চক্রের মধ্যে বিরোধের জের ধরে সৈন্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১১ জন নিহত হয়েছে। সোমবার এ-কথা জানায় জাতীয় প্রসিকিউটরের দপ্তর ।

দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, এ এলাকায় সশস্ত্র একটি গ্রুপের আকস্মিক উদয় হওয়ার খবরের পর তুমারামো শহরে রবিবার টহলের সময় সৈন্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়।

বিবৃতিতে বলা হয়, এতে ১১ জন নিহত ও এক সেনা কর্মকর্তা আহত হয়। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
 

Developed by DXDasia