ইউরোপে আমদানি করা ডিমে পাওয়া গেছে ‘ফিপ্রোনিল’ নামক কিটনাশক

ডিম নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। প্লাসটিকের ডিমের পর এবার কিটনাশক ডিম। তবে বিতর্কের স্থান রাজ্য কিংবা দেশ নয়, ইউরোপ। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে ডিমা-ভয়।

ইউরোপে আমদানি করা পোলট্রির ডিমে কীটনাশক পাওয়া গেছে। কীটনাশকটির নাম ফিপ্রোনিল। যা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকারক।  পরিস্থিতি বেশি খারাপ বেলজিয়াম ও নেদারল্যান্ডসে। সরাসরি ভাবে নাহলেও এর প্রভাব পরেছে ব্রিটেনেও। কারণ প্রতিবছর ব্রিটেন কমপক্ষে ২০০ কোটি ডিম আমদানি করে। ইউরোপের খাদ্য-মান নিয়ন্ত্রক সংস্থা 'ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি' জানিয়েছে, নেদারল্যান্ডসের ১৮০টি খামার পোকা মারার জন্য 'ফিপ্রোনিল' ব্যবহার করেছিল। বিজ্ঞানীদের মতে, পোলট্রির আশেপাশে পোকামাকড় মারার জন্য এই কিটনাশক দেওয়া হয়েছিল। খাবারের মাধ্যেমে সেগুলি মুরগির শরীর থেকে প্রবেশ করে ডিমে।

ডিমে কিটনাশক পাওয়া যাচ্ছে এমন আতঙ্ক ছড়ানোর সঙ্গেই ডিমের আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্রে খবর, ইউরোপ থেকে কমপক্ষে ৭ লক্ষ ডিম ব্রিটেনে আমাদানি হয়েছে। এর ফলে দেখা দিয়ে ডিমের আকাল। স্যান্ডউইচ ও র্যােপের মত ডিম দিয়ে খাবার প্রস্তুতকারি এমন অনেক সংস্থা বিক্রি বন্ধ করে দিয়েছে।

Developed by DXDasia