পরিবেশ-বান্ধব ভুট্টা, পদ্ম, সুপুরি পাতার থালাবাটিতে মজেছে বাঙালি

এইসব বাসনপত্র একই সঙ্গে দৃষ্টিনন্দন এবং স্বাস্থ্যকর

প্লাস্টিক থালাবাটি যে কতটা বিষাক্ত, তা বুঝতে পারছে আম-বাঙালি। বিকল্প পরিবেশ-বান্ধব জিনিসের চাহিদা তাই ক্রমশ বাড়ছে। পুজো উদ্যোক্তারাও এখন ব্যবহার করছেন আখ, ভুট্টা, সুপুরির বাসনপত্র।

আমাদের রাজ্যেই প্রচুর কলাগাছ রয়েছে। পদ্ম, সুপুরি, শালগাছেরও অভাব নেই। এইসব গাছের পাতা থেকে বানানো প্লেট-বাটির জনপ্রিয়তা বাড়ছে। ভুট্টা, আখের ছিবড়ে থেকেও থালা-বাটি-গ্লাস তৈরি হয়। এই থালাবাটিতে খাবার পরিবেশন করলে তা দেখতে যেমন সুন্দর হয়, এগুলি যথেষ্ঠ স্বাস্থ্যকরও বটে। যেমন, পদ্মপাতা চর্মরোগ সারিয়ে দেয়। কলাপাতাও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। 

কলকাতার নতুনবাজার, শ্যামবাজারের মতো জায়গাতেই মিলছে এই সব স্বাস্থ্যকর বাসনপত্র। জেলায় জেলায় বহু হোটেল, রেস্তোরাঁতেও সুপুরি-ভুট্টা-আখের থালাবাটি ব্যবহার করা হয়। 

Developed by DXDasia