এবার সচিনকে পরামর্শদাতা চাইলেন শাস্ত্রী

‘আমি-কুম্বলে আসব যাব, কিন্তু ভারতীয় ক্রিকেট থাকবে’

ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির মধ্যে সচিনের মতামতই নাকি তাঁকে ভারতীয় দলের কোচের আসনে বসতে সাহায্য করেছে। তাই কী এবার সচিনকে ভারতীয় দলের পরামর্শদাতা হিসেবে চেয়ে ঋণ শোধ করতে চাইছেন রবি শাস্ত্রী? মঙ্গলবার বোর্ডের কাছে মাস্টার ব্লাস্টারকে পরামর্শদাতা রূপে চাওয়ার পরই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে।

প্রশ্ন উঠেছে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটিতে থেকে কী ভাবে সচিন ভারতীয় দলের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন। কেননা লোধা কমিটির সুপারিশে স্পষ্ট বলা আছে, স্বার্থের সংঘাত হতে পারে এমন ব্যক্তিকে টিমের সঙ্গে রাখা যাবে না। তাই সচিন দায়িত্ব নিলে ওঁকে সব কমিটি থেকে সরে দাঁড়াতে হবে।

কোচ বাছাই পর্বের বিতর্ক স্ট্রেট ব্যাটে উড়িয়ে দিয়েছেন শাস্ত্রী। বলেছেন, আমি-কুম্বলে আসব যাব, কিন্তু ভারতীয় ক্রিকেট থাকবে

Developed by DXDasia