সপ্তাহান্তে কেঁপে উঠল কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

প্রাথমিক অনুমান, কম্পনের কেন্দ্রস্থল উত্তর ভারত

সপ্তাহান্তে কেঁপে উঠল কলকাতা৷ আজ শনিবার বিকেল ৪:২৫ নাগাদ মৃদু ভূমিকম্প টের পাওয়া যায় কলকাতা-সহ দাঁতন, বেলদা, ঘাটালে। কলকাতা ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়৷ হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষজন কম্পন অনুভব করেন৷ এইসময় অনেক স্কুল-কলেজপড়ুয়া ক্লাস থেকে বাইরে বেরিয়ে আসেন। অফিসকর্মীদেরও রাস্তায় বেরিয়ে আসতে দেখা যায়। উলুবেড়িয়ারও বিভিন্ন স্থানে মৃদু কম্পন টের পান অনেকে৷ বেশ কয়েক সেকেন্ড ছিল এই কম্পন৷

আজকের কম্পনের মাত্রা কত ছিল, এর উৎসস্থলই বা কোথায়, ক্ষয়ক্ষতি আদৌ হল কিনা, এসব তথ্য এখনও কিছু জানা যায়নি৷ বিশেষজ্ঞদের একেবারে প্রাথমিক অনুমান, কম্পনের কেন্দ্রস্থল উত্তর ভারত। যার প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। এর আগে ২০১৫ সালে আকস্মিক ভূমিকম্পের সাক্ষী থেকেছে কলকাতা৷ বেশিক্ষণ স্থায়ী ছিল সে বার।

Developed by DXDasia