ট্রাম্প পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন- স্টিফেন হকিং

পৃথিবীর তাপমাত্রা হতে পারে ২৫০ ডিগ্রি

বিশ্ব বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী স্টিফেন হকিং ৭৫ তম জন্মদিন পালন উপলক্ষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্যারিস চুক্তি থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। জলবায়ুর পরিবর্তন এমনভাবে ঘটতে পারে যে পরিস্থিতি চলে যেতে পারে হাতের বাইরে। ট্রাম্পের এমন সিদ্ধান্ত পৃথিবীকে উত্তপ্ত গ্রহে পরিণত করবে বলে সতর্কও করে দিয়েছেন স্টিফেন হকিং। এই কথা তিনি বলেছেন বিবিসিকে।

হকিং বলেছেন, "আমরা গ্লোবাল ওয়ার্মিংয়ের এমন এক পর্যায়ে আছি যা আরেকটু বেশি হলে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। ট্রাম্পের এমন ধ্বংসাত্মক সিদ্ধান্ত পৃথিবীকে আরেকটি ভেনাসের রূপান্তরিত করতে পারে, যেখানে থাকবে দুইশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এবং সালফিউরিক এসিডের বৃষ্টিপাত"। তাঁর মতে, ডোনাল্ড ট্রাম্প আমাদের ও ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর পৃথিবীটাকে বিপজ্জনক করে তুলেছেন।

স্টিফেন হকিং বলেন – বিবর্তন মানুষের মনের লোভ ও হিংসা জাগিয়ে তুলছে। সংঘাত কমার কোনো লক্ষণ নেই। মানুষের তৈরিমারাত্মক অস্ত্রগুলো মানুষের জন্য ধ্বংসাত্মক হয়ে উঠতে পারে যেকোনো সময়।

তাঁর মতে, মানুষের বেঁচে থাকার সবচেয়ে ভালো  পথ হতে পারে মহাকাশে ছড়িয়ে ছিটিয়ে স্বাধীনভাবে উপনিবেশ স্থাপন করে বসবাস করা।"

Developed by DXDasia