পশ্চিমবঙ্গের পুজো প্যান্ডেলগুলির ম্যাপ

পুজোর প্যান্ডেলের নাম লিখলেও ম্যাপে সেটার অবস্থান খুঁজে পাওয়া যাবে

রাজ্যের দুর্গাপুজোর প্যান্ডেলগুলি খুঁজে পেতে যাতে সুবিধা হয়, সে-জন্য একগুচ্ছ ম্যাপ তৈরি করল রাজ্য পর্যটন দপ্তর। দুর্গাপুজোর জন্য তৈরি পর্যটন দপ্তরের ম্যাপগুলি https://wbtourismpuja.in/home/puja_map -এই লিঙ্কে পাওয়া যাবে। মোট ২৫টি ম্যাপের একটি পুরো কলকাতার। কলকাতাকে চার ভাগে ভাগ করে হয়েছে – উত্তর-মধ্য, বন্দর, দক্ষিণ শহরতলি ও দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব।

পাশাপাশি, কলকাতা ছাড়া বাকি জেলাগুলিরও ম্যাপ আছে এই ওয়েবসাইটে। আছে শিলিগুড়ির একটি পৃথক ম্যাপও। এমনকি, এই ওয়েবসাইটে পুজোর প্যান্ডেলের নাম লিখলেও ম্যাপে সেটার অবস্থান খুঁজে পাওয়া যাবে।

Developed by DXDasia