মশার লার্ভার সন্ধানে হাবরা ও অশোকনগরের আকাশে উড়ছে ড্রোন

এইসব অঞ্চলের প্রচুর মানুষ ডেঙ্গুর জ্বরে ভুগছেন

জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি উত্তর চব্বিশ পরগনার হাবরা এবং অশোকনগর পুর এলাকায় ড্রোনের সাহায্য নেওয়া হল। এই অভিনব কর্মসূচির মাধ্যমে মশার লার্ভার সন্ধান পাওয়া যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। গত শনি ও রবিবার ইতিমধ্যেই ড্রোন ওড়ানো হয়েছে।

এইসব অঞ্চলের প্রচুর মানুষ ডেঙ্গুর জ্বরে ভুগছেন। রোগীর সংখ্যা বাড়ছে ব্যাপক হারে। পুরসভা এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিয়ে কোথাও জল জমে আছে কিনা, তা দেখে মানুষকে সচেতন করছেন। ইতিমধ্যেই জ্বরে মারা গিয়েছেন ১১ জন। বাড়ির ছাদ বা গাছের টবে জল জমে থাকতে পারে। সেইসব জায়গার সন্ধান মিলবে ড্রোনে। হাবরা ও অশোকনগরের পর বিধাননগর ও ব্যারাকপুর অঞ্চলেও এবার প্রশাসনের তরফ থেকে ড্রোন ওড়ানো হবে বলে জানানো হয়েছে।

Developed by DXDasia