ডুয়ার্সের জঙ্গলে ম্যারাথনে দৌড়লেন বিদেশি পর্যটকরা

দেশের বাইরে ডুয়ার্সের সৌন্দর্যকে তুলে ধরতে অভিনব উদ্যোগ

বিশ্বের দরবারের রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরতে ডুয়ার্সের জঙ্গলে ম্যারাথনের আয়োজন করেছিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। সেই দৌড়ে রাজ্যের বাসিন্দারা তো অংশ নিয়েছিলেনই, ছিলেন মিজোরাম, সিকিম, কর্ণাটক, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, নাগাল্যান্ড, মণিপুর আর উত্তরপ্রদেশের পর্যটকরা, এমনকি বাংলাদেশ, নেপাল, ভুটান, সুইজারল্যান্ড এবং আমেরিকা থেকে আসা পর্যটকরাও তাতে পা মেলালেন।

সব মিলিয়ে ওই ম্যারাথনে ১২০ জন পর্যটক দৌড়েছিলেন। চলতি মাসের মাঝামাঝি সময়ে আয়োজন করা ম্যারাথনকে ৫ কিমি, ১০ কিমি আর ২১.৫ কিমি – এই তিনটি ভাগে ভাগ করা হয়েছিল। তার মধ্যে ২১.৫ কিলোমিটারের ম্যারাথনটির মধ্যে ৭ কিলোমিটার ছিল গভীর জঙ্গলের ভেতর দিয়ে। জঙ্গলের ভেতর যাঁরা দৌড়েছেন, তাঁদের নিরাপত্তা এবং অন্যান্য বিষয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল বনদপ্তর। 

Developed by DXDasia