
এগারো মাসের ল্যাব্রাডর, ‘ক্যান্ডি’, সঙ্গী চাই তারও
মানুষ নয় শুধু, সঙ্গী চাই পোষ্যেরও। সে-জন্যে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে এবার অনলাইনেও। ফেসবুক পেজে সাত মাসের পমেরেনিয়ান ‘ফ্রুটি’র সঙ্গীর খোঁজে এভাবেই বিজ্ঞাপন দিচ্ছেন মালিক। এগারো মাসের ল্যাব্রাডর, ‘ক্যান্ডি’, সঙ্গী চাই তারও। ছবি দেখে পছন্দ হলে, তবেই যোগাযোগ করবেন অপরজনের মালিক। তারপর মিলন।
বছরখানেক আগে পোষ্যদের জন্য খাস কলকাতায় রেস্তোরাঁ চালু করেন শ্রুতি সিংহ ও অঙ্কুশ বাট্টুর। কলকাতার অনেক পরিবারই বিদেশি বিভিন্ন প্রজাতির পোষ্যের মিলনের জন্য সঙ্গী খুঁজে বেড়ান। শ্রুতি ও অঙ্কুর সংবাদমাধ্যমকে জানান, ‘এক শ্রেণীর মানুষ, যাঁরা কুকুর নিয়ে ব্যবসা করেন, তাঁরা এই বাজারটা নিয়ন্ত্রণ করেন। তাঁদের সঙ্গে যোগাযোগ, তাঁদের পছন্দমতো কুকুরের সঙ্গে মিলন করাতে বাধ্য হয়ে যান অনেকেই। আমরা কুকুরদের অভিবভাবকদের একটা প্ল্যাটফর্ম দিতে চাইছি।’ সেই সূত্রেই ফেসবুকে পোষ্যের সঙ্গীর খোঁজে এই পোস্ট।
তবে, পশু চিকিৎসক সুভাষ সরকারের কথায়, এই উদ্যোগ ভালো হলেও, পোষ্যের মিলন ঘটানোর আগে একবার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিৎ।
