
সামনে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড
টানা চার ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল মিতালি রাজের ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে বিশ্রী হারের পর এখন খাদের কিনারায় ভারত। টিকে থাকতে হলে আজ জিততেই হবে ঝুলনদের। সামনে কঠিন প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আরেকটা উপায় অবশ্য আছে। বৃষ্টি। বৃষ্টিতে ম্যাচ বাতিল হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে সেমিফাইনালে যাওয়ার রাস্তা খোলা থাকছে ভারতের। ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এখন ৪ নম্বরে ভারত। অন্যদিকে এক পয়েন্ট পিছিয়ে আছে নিউজিল্যান্ড।
তবে বৃষ্টির ওপর ভরসা না করে সরাসরি ম্যাচ জেতার ওপরেই গুরুত্ব দিচ্ছেন ক্যাপ্টেন মিতালি রাজ। তাঁর কথায়, হারের পর আমরা কত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারি সেটাই এখন দেখার। টিমের সদস্যদের ভূয়সী প্রশংসা করে জেতার ব্যাপারে পূর্ণ আত্মবিশ্বাসী মিতালি।
