উচ্চমাধ্যমিকেও এগিয়ে জেলা

৪৯৬ নম্বর পেয়ে প্রথম হুগলি কলেজিয়েট স্কুলের অর্চিষ্মান পাণিগ্রাহী

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও এগিয়ে জেলার ছাত্রছাত্রীরা। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হল হুগলি কলেজিয়েট স্কুলের অর্চিষ্মান পাণিগ্রাহী। ৪৯২ নম্বর পেয়ে মেধাতালিকায় দ্বিতীয় মায়াঙ্ক চট্টোপাধ্যায় (মহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি) এবং উপমন্যু চক্রবর্তী (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দ: ২৪ গরগনা)। আরামবাগ হাই স্কুলের শুভম সিনহা এবং বাঁকুড়া জেলা স্কুলের সুরজিৎ লোহার ৪৮৯ নম্বর পেয়ে রয়েছে তৃতীয় স্থানে।

পরীক্ষা শেষ হওয়ার ৬১ দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৫৬ হাজার ৬২০জন। পাশ করেছে ৬ লক্ষ ২২ হাজার ৪৩৫ জন। এবার পাশের হার ৮৪.২০ শতাংশ। গতবছরের তুলনায় পাশের হার বেড়েছে ০.৫৫ শতাংশ। ছাত্রদের পাশের হার ৮৫.১৫ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৩.২৬ শতাংশ। জেলাভিত্তিক ফলাফলে মাধ্যমিকের মতই এগিয়ে পূর্বমেদিনীপুর। ৯০ শতাংশরও বেশি পরীক্ষার্থী পাশ করেছে এই জেলা থেকে।

চতুর্থ স্থানে চিন্ময় অধিকারী (ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল, জলপাইগুড়ি), আদর্শ আগরওয়াল, (শ্রী জৈন বিদ্যালয়, কলকাতা)। প্রাপ্ত নম্বর- ৪৮৬।

পঞ্চম স্থানে হিরণ্ময় রায় (ময়নাগুড়ি হাই স্কুল, জলপাইগুড়ি), শমীক দত্ত (ঊষাগ্রাম বয়েজ হাই স্কুল, বর্ধমান), রোহিত কুমার (আসানসোল ওল্ড স্টেশন হাই স্কুল, বর্ধমান) এবং শুভদীপ সিংহ মহাপাত্র (বাঁকুড়া জেলা স্কুল)। প্রাপ্ত নম্বর- ৪৮৫।

ষষ্ঠ স্থানে মঞ্জিষ্ঠা সাহা (বিদ্যা ভারতী গার্লস হাই স্কুল, কলকাতা), ধ্রুবজ্যোতি সেন (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, দ: ২৪ পরগনা)। নম্বর- ৪৮৪।

সপ্তম স্থানে সুজয় মল্লিক (ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুল, জলপাইগুড়ি), রণদীপ কুমার মাহাতো (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উ: দিনাজপুর), রৌণক চক্রবর্তী (গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউশন, মুর্শিদাবাদ)। অরণ্য দত্ত (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দ: ২৪ পরগনা),  স্বয়ংপ্রভ শ (ডায়মন্ড হারবার হাই স্কুল, দ: ২৪ পরগনা)। সুপ্রকাশ পাল (দমদম কিশোর ভারতী হাই স্কুল, উ: ২৪ পরগনা), ঋত্বিক বিশ্বাস (মধ্যমগ্রাম হাই স্কুল, উ: ২৪ গরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮৩।

অষ্টম স্থানে দেবাশীস সাহা (তুফানগঞ্জ এনএনএম হাই স্কুল, কোচবিহার), কৌশিক দাস (কোচবিহার রামভোলা হাই স্কুল), আরাধ্য পাণ্ডে (পুরুলিয়া জেলা স্কুল)। নৌরিন হোসেন (কাঁথি হিন্দু গার্লস হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)। বৈদুর্য্য নায়ক (তমলুক হ্যামিলটন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর), অর্চিষ্মান ভট্টাচার্য (তমলুক হ্যামিলটন হাই স্কুল, পূর্ব মেদিনীপুর)। সৌম্যদীপ মণ্ডল (রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন, পশ্চিম মেদিনীপুর),সুপ্রতীম কুণ্ডু (সেন্ট লরেন্স হাই স্কুল, কলকাতা), ঋত মুখার্জি (নব নালন্দা হাই স্কুল, কলকাতা), অলিপ্রিয়া দাস, টাকি হাউজ গভ: স্পনসর্ড মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা), সায়ন মল্লিক (রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উ: ২৪ পরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮২।

নবম স্থানে অভীক সরকার (জেনকিন্স স্কুল, কোচবিহার), দেবমাল্য সরকার (জেনকিন্স স্কুল, কোচবিহার), শুভদীপ রায় (জেনকিন্স স্কুল, কোচবিহার), ঋদ্ধিমান সাহা (জেনকিন্স স্কুল, কোচবিহার), অনন্যা নেমো (বেঙ্গাই হাই স্কুল, হুগলি), দিব্যদীপ চ্যাটার্জি (উত্তরপাড়া গভ: হাই স্কুল, হুগলি), পিনাকী চ্যাটার্জি (কেঁদুয়াডিহি হাই স্কুল, বাঁকুড়া), শুভজিৎ মণ্ডল (বাঁকুড়া জেলা স্কুল)। দেবজ্যোতি গাঙ্গুলি (বাঁকুড়া জেলা স্কুল), অঙ্কিতা শীট (বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল)। সায়ন্তী কুণ্ডু (সোনামুখি বি জে হাই স্কুল, বাঁকুড়া), মানবেন্দ্র দাস (নিউ আলিপুর মাল্টি পারপাস স্কুল, কলকাতা), আস্থা তুলসিয়ান ( বিদ্যা ভারতী গার্লস হাই স্কুল, কলকাতা), ত্বিষা চ্যাটার্জি (বেলুড় হাই স্কুল, হাওড়া)। প্রাপ্ত নম্বর- ৪৮১।

দশম: কাজী দিলরুবা খানুম (মুরলীগঞ্জ হাই স্কুল, দার্জিলিং), কুশল মোদক (রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উ: দিনাজপুর), জয়শ্রী নন্দী (রাজাগ্রাম এস বি রাহা ইনস্টিটিউশন, বাঁকুড়া), সৌরিশ ব্যানার্জি (বীরভূম জেলা স্কুল), বৈষ্ণা বিশ্বাস (সাউথ পয়েন্ট হাই স্কুল, কলকাতা)। কুহু ঘোষ (টাকি হাউজ মাল্টি পারপাস গার্লস হাই স্কুল, কলকাতা), ইমন বর্মন (হাওড়া জেলা স্কুল), সৌমিক দাস (রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, উ: ২৪ পরগনা)। প্রাপ্ত নম্বর- ৪৮০।

Developed by DXDasia