
এক রাতেই লক্ষ টাকার মালিক হলেন সুরেশ যাদব
এ যেন আলাদিনের আশ্চর্য প্রদীপ প্রাপ্তি। এক রাতেই লক্ষ টাকার মালিক হলেন সুরেশ যাদব। তিনি জমি খুঁড়ে পেলেন ১৫ লক্ষ টাকার হীরে।
মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডের বাসিন্দা সুরেশ পেশায় চাষী। চাষবাস করেও সংসারের অভাব অনটন কমছিল না। এই অবস্থায় তিনি বুন্দেলখণ্ডের পান্নায় জমি লিজ নেন। চাষবাসের জন্য নয় মাটি খুঁড়ে হীরে পাওয়ার জন্য। হীরেটি ৫.৮২ ক্যারেটের। কারণ এই এলাকাতেই আছে অনেক হীরের খনি। ৪০ বছর বয়সী কৃষকের জীবনে একটুকরো পাথর এনে দিয়েছে খুশির হাওয়া। এবার সরকারি তরফ থেকে হীরেটি বিক্রির জন্য নিলাম ডাকা হবে। প্রাপ্ত টাকার ১১.৫% দেওয়া হবে সরকারকে।
