
বাংলাদেশের ৪০০ বছরের পুরোনো রথ
বিরাট আয়োজনের মধ্য দিয়ে ঢাকার ধামরাইয়ে রবিবার থেকে শুরু হয়েছে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধব দেবের রথযাত্রা ও এক মাসব্যাপী মেলা। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় রথ উৎসব অনুষ্ঠিত হয় এই ধামরাইয়েই। আগামী ৩ জুলাই হবে উল্টো রথযাত্রা। এই উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে দূরদূরান্ত থেকে মানুষ এসে ভিড় করে। বিদেশ থেকেও কয়েক হাজার ভক্ত রথ উৎসবকে কেন্দ্র করে ধামরাইয়ে এসে ভিড় জমায়। রথের মেলার জন্য ঢাকা জেলা পুলিশের সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।
