পেট্রাপোল সীমান্ত পেরিয়ে বেনাপোল দিয়ে ঢাকা পৌঁছনো যাবে
এবার থেকে বাংলাদেশ যাওয়া আরও সহজ হল। পশ্চিমবঙ্গ থেকে ভ্রমণার্থীরা পেট্রাপোল সীমান্ত পার করে যশোরের বেনাপোল থেকে বিরতিহীন এক্সপ্রেস ট্রেনে সোজা পৌঁছে যেতে পারবেন ঢাকা।
গত মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল এক্সপ্রেসের উদ্বোধন করেন। এই ট্রেনে মূল ভাড়ার সঙ্গে বিরতিহীন সুবিধের জন্য ১০ শতাংশ অতিরিক্ত টাকা দিতে হবে। বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত শোভন চেয়ারের টিকিটের দাম বাংলাদেশি অর্থে সব মিলিয়ে ৫৩৪ টাকা, এসি চেয়ার ১০১৩ টাকা, এসি সিট ১২১৩ টাকা, এসি কেবিন ১৮৬৯ টাকা। ট্রেনে থাকবে খাবার ও ক্যাটারিং-এর ব্যবস্থা।
৮৯৬টি আসনের এই ট্রেন প্রতিদিন বেলা সোয়া ১টায় যশোরের বেনাপোল রেলস্টেশন থেকে ছেড়ে যাবে। ঢাকা পৌঁছবে রাত ৯টায়। ঢাকা থেকে এই ট্রেন প্রত্যেক রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে সকাল ৮টা ৪৫এ বেনাপোল এসে থামবে।