পুরুলিয়ায় পর্যটনের উন্নতির জন্য সরকারের নতুন প্রকল্প

অযোধ্যা পাহাড়ের পাশাপাশি জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট পাহাড়কে গুরুত্ব দেওয়া হচ্ছে

অযোধ্যা পাহাড়ের সুন্দর কেন্দ্রগুলিকে নিয়ে সার্কিট ট্যুরিজম বা গুচ্ছ পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ইতিমধ্যেই পাহাড়ের পরিচিত পর্যটন স্থলগুলিকে হিলটপ ও ঝালদা-বাঘমুন্ডি-বলরামপুরের সঙ্গে যুক্ত করা হয়েছে সড়কপথের মাধ্যমে। যেসব পর্যটনস্থলগুলি ততটা পরিচিত নয়, সেগুলিকেও যুক্ত করা হবে সড়কপথে। এছাড়াও অযোধ্যা পাহাড়ের একাধিক পর্যটন ক্ষেত্রে আবাস গড়ে তোলাও পরিকল্পনার অন্তর্ভুক্ত। বেসরকারি উদ্যোগকেও স্বাগত জানানো হচ্ছে উন্নয়নে। স্থানীয় বিধায়ক ও মন্ত্রী শান্তিরাম মাহাতো জানান, “পুরুলিয়ার পর্যটন শিল্পের বিকাশে অযোধ্যা পাহাড়ের পাশাপাশি অন্য এলাকা যেমন জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট পাহাড়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহাড় ছাড়াও কাশীপুর রাজবাড়ি, কোশজুড়ি, বড়ন্তি পাখিরালয়, দন্ডহিত অরণ্য, মুরাড্ডি জলাধার, পঞ্চকোট রাজপরিবারের ইতিহাস সমৃদ্ধ গড়পঞ্চকোট, দুয়ারসিনি, দোলাডাঙা-সহ বেশ কয়েকটি জায়গার কথা মুখ্যমন্ত্রী  কবিতায় তুলে ধরেন। সেই বিষয়কে মাথায় রেখে পর্যটনে উন্নয়ন ঘটানো হচ্ছে।”

শান্তিরামবাবু আরও জানান, প্রয়োজনে পুরুলিয়ার পর্যটন ক্ষেত্রগুলির উন্নয়নে গঠন করা হবে বিশেষ একটি বোর্ডও।

Developed by DXDasia