জয়গাঁর উন্নয়নে জোর দিচ্ছে রাজ্য সরকার

ভারত-ভুটান সীমান্তে অবস্থিত এই শহরে তৈরি হবে বাস টার্মিনালও

ভারত-ভুটান সীমান্তে অবস্থিত আলিপুরদুয়ারের জয়গাঁতে একটি বাস টার্মিনাস তৈরির জন্য সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বুধবার এ কথা ঘোষণা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আজ জয়গাঁতে একটি প্রবেশদ্বারের উদ্বোধন করবেন তিনি।

নগর উন্নয়ন দপ্তর ভারত, বাংলাদেশ, নেপাল ও ভুটানের সংযোগস্থল হিসেবে চিহ্নিত এই এলাকার উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। বাণিজ্যিক ক্ষেত্র হিসেবেও চিহ্নিত হবে জয়গাঁ। একই সঙ্গে, জনস্বাস্থ্য উন্নয়ন দপ্তর ৯১ কোটি টাকার একটি জল সরবরাহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে, যার ফলে এলাকার পানীয় জলের সমস্যারও সুরাহা হবে অনেকটাই।

Developed by DXDasia