আবার নেপাল থেকে ২৫০ জন পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরালেন দেব

কিছুদিন আগে নেপাল থেকে ৩৬ জন শ্রমিককে তিনি ঘাটালে ফিরিয়েছিলেন

কিছুদিন আগেই নেপাল থেকে ২ অন্তঃসত্ত্বা-সহ ৩৬ জন পরিযায়ী শ্রমিককে ঘাটালে ফিরিয়ে এনেছিলেন দেব। তাতেই থেমে থাকেননি তিনি। এবার তাঁর উদ্যোগে বাংলার আরও ২৫০ জন শ্রমিক নেপাল থেকে ঘরে ফিরলেন।

দীপক অধিকারী বা সাংসদ-অভিনেতা দেব সর্বদাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে ভালোবাসেন। বহুদিন ধরে নেপালে আটকে থাকা বেশ কয়েকজন শ্রমজীবী মানুষ দেবের সঙ্গে যোগাযোগ করেছিলেন সম্প্রতি। এঁদের অনেকের কাছেই প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। দেব তখন রাজ্য প্রশাসনকে বিষয়টি জানান। প্রশাসনের সহায়তায় তিনি বাসে করে নেপাল থেকে শ্রমিকদের ফিরিয়ে নিয়ে আসেন।

এই পরিযায়ী শ্রমিকরা সবাই পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। এখন এঁদের সবাকে হোম কোয়ারান্টিনে থাকতে বলা হয়েছে। 
 

Developed by DXDasia